দক্ষিণ গাজা থেকে ইসরায়েলের সেনা কমানো নিয়ে যা বললো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৪, ২১:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ২১:৩৪

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড রেখে অবশিষ্ট সেনাদের প্রত্যাহারের ইসরায়েলি সিদ্ধান্ত বিশ্রাম ও পুনরায় প্রস্তুতির জন্য হতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। রবিবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, এই প্রত্যাহার নতুন কোনও অভিযানের ইঙ্গিত হয়ত না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জন কিরবি বলেছেন, প্রকাশ্য ঘোষণা থেকে আমরা যা বুঝতে পারছি তা হলো সেনাদের বিশ্রাম ও পুনরায় প্রস্তুতির জন্য। এই সেনাদের আসন্ন কোনও অভিযানের জন্য প্রত্যাহার করা হয়েছে বলে ইঙ্গিত আমরা পাইনি।

রবিবার (৭ এপ্রিল) ইসরায়েলি সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র বলেছেন, গাজার দক্ষিণাঞ্চল থেকে একটি ব্রিগেড বাদে সব পদাতিক সেনাকে প্রত্যাহার করেছে ইসরায়েল।

ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্রিগেডে কয়েক হাজার সেনা থাকে।

ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয়ে বিস্তারিত জানায়নি। এই প্রত্যাহারের ফলে গাজার রাফা শহরে সামরিক অভিযান বিলম্বিত হবে কি না তা স্পষ্ট নয়। ইসরায়েলি নেতাদের দাবি, হামাসকে নির্মূল করতে হলে রাফায় অভিযান পরিচালনা করতে হবে।

মিসর সীমান্তের কাছে রাফা শহর ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই শহরে দশ লাখের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম