গাজা যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি নেই: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৪, ১৫:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ১৫:৫৫

মিসরের রাজধানী কায়রোতে গাজা যুদ্ধবিরতি আলোচনার কোনও অগ্রগতি হয়নি বলে দাবি করেছেন হামাসের এক কর্মকর্তা। সোমবার (৮ এপ্রিল) এক বিবৃতি এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা। নতুন দফার আলোচনায় হামাস ছাড়াও ইসরায়েল, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে সোমবার মিসরের রাষ্ট্রীয় নিউজ টিভি চ্যানেল আল-কাহেরা জানিয়েছিল যে আলোচনায় অগ্রগতি হয়েছে। মিশরীয় উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে চ্যানেলটি জানায়, অংশগ্রহণকারী প্রতিনিধিদের মধ্যে আলোচনাধীন বিষয়গুলো নিয়ে আলোচনার পরে একটি চুক্তি হতে পারে।

এরপরই হামাস কর্মকর্তা বলেন, সেনা প্রত্যাহার ও বন্দি বনিময়ের অবস্থানে কোনও পরিবর্তন হয়নি। তাই কায়রোতে নতুন করে আলোচনার কিছু নেই।

শনিবার সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের আগমনের পর ইসরায়েল এবং হামাস রবিবার মিসরে প্রতিনিধিদল পাঠায়। গাজায় আটক জিম্মিদের মুক্ত করতে এবং সেখানে মানবিক সঙ্কট কমাতে পারে কার্যকর একটি চুক্তিতে পৌঁছতে চাপ দেয় যুক্তরাষ্ট্র।  

গাজা উপত্যকায় অক্টোবর থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও হামাস। তাদের প্রধান দাবি নিয়ে মতবিরোধ সমাধানে এখনও পর্যন্ত ব্যর্থ মধ্যস্থতাকারীরা।

গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের আগ্রসনে অন্তত ৩৩ হাজার ১৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৫ হাজার ৮৮৬ জন। আর হামাসের আক্রমণে এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম