ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতালে লাশের দুর্গন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৪, ১৮:৩০আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৯:৩০

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে আল শিফা হাসপাতাল থেকে লাশের দুর্গন্ধ বের হচ্ছে। বুধবার (১০ এপ্রিল) হাসপাতালের এই পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন গাজা ইমার্জেন্সি অপারেশন সেন্টারের পরিচালক মোতাসেম সালাহ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

মোতাসেম সালাহ বলেন, আল শিফা হাসপাতালের দৃশ্য অসহনীয় হয়ে উঠেছে। সব জায়গা থেকে লাশের গন্ধ বের হচ্ছে। বালি ও ধ্বংসাবশেষ থেকে পচা মৃতদেহ বের করছেন উদ্ধারকারীরা।

ফিলিস্তিনি এক নারী মাহা সুইলেম বলেন, তার স্বামী ডক্টর আবদেল আজিজ কালিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। তাকে খুঁজে পাচ্ছেন না তিনি। তার স্বামী মারা গেছেন নাকি বেঁচে আছেন তাও জানেন না।

তিনি বলেন, গত মাসে হাসপাতালটি ঘিরে ফেলেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তারপর মাইকিং করে সবাইকে আত্মসমর্পণ করতে বলে ইসরায়েলি সেনারা।

মাহা সুইলেম আরও বলেন, হাসপাতালের সব পথ বন্ধ করে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। কাউকে নড়াচড়া করতে দেয়নি। সেখানে খাবারের পানি ছাড়া চার দিন ছিলাম। আমার ছোট ছোট দুটি মেয়ে ক্ষুধার জ্বালায় কান্না করছিল।

/এসএইচএম/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক