ইসরায়েলের অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৪, ১৬:০০আপডেট : ১৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৪

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে রবিবার (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে শনিবারই নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইসরায়েল। এরপরই স্থানীয় সময় রবিবার বিকেল চারটায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান শনিবার পরিষদের প্রেসিডেন্টকে এক চিঠিতে জরুরি বৈঠকের জন্য অনুরোধ করেছেন।

নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটির ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।

সেই সঙ্গে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধও করা হয়েছে চিঠিতে।

ইসরায়েলের অনুরোধের জবাবে পরিষদের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, ইরানের হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে।

এক্সে দেওয়া পোস্টে এরদান লিখেছেন, ইরানের হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি আশা করছেন, পরিষদ ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সব ধরনের উপায় ব্যবহার করবে।

এর আগে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক