ইসরায়েলে হামলার আগে সতর্ক করার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪, ১৩:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৩:৫৯

ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে নোটিশ দিয়েছিল ইরান। রবিবার (১৪ এপ্রিল) এ কথা জানিয়েছেন তুরস্ক, জর্ডান ও ইরাকি কর্মকর্তারা। তবে মার্কিন কর্মকর্তারা সতর্ক করার বিষয়টি অস্কীকার করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান জানিয়েছেন, প্রতিবেশী একাধিক দেশ ও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে ৭২ ঘণ্টা আগেই নোটিশ দিয়ে হামলা চালানোর কথা জানানো হয়েছিল।  

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার আগে তারা ওয়াশিংটন ও তেহরান দুপক্ষের সঙ্গেই কথা বলেছিল।

তুরস্কের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলার জবাব দেওয়ার অঙ্গিকার করেছিল ইরান।

তাই ইরানের সম্ভাব্য এই প্রতিক্রিয়ার বিষয়ে তুরস্ক অবগত ছিল বলে জানানো হয়েছে। ফলে ইরানের হামলার বিষয়টি অবাক করার মতো কিছু ছিল না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কথা অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সুইস মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু হামলার ৭২ ঘণ্টা আগে তারা কোনো নোটিশ পায়নি।

হামলার আগাম নোটিশ সম্পর্কে ইরানের বক্তব্য প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেন, এটি একেবারেই সত্য নয়। তারা কোনো নোটিশ দেয়নি। কোন কোন স্থানগুলোতে হামলা চালানো হবে তা তারা বলেনি। এমনকি ওইসব স্থান থেকে বেসামরিক লোকজন সরিয়ে দেওয়ার কথাও জানায়নি।

তাদের দাবি, হামলা শুরুর পরই যুক্তরাষ্ট্রকে একটি বার্তা পাঠিয়েছিল ইরান। ইরানের এই হামলার উদ্দেশ্য ছিল অত্যন্ত ধ্বংসাত্মক।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে শনিবার রাতভর ইসরায়েলে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের