যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় প্রস্তুত সেনাবাহিনী: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৪, ২০:০১আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ২০:০১

ইসরায়েলের যেকোনও হামলা মোকাবিলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির বিমানবাহিনী ও নৌবাহিনীর পক্ষ থেকে বুধবার (১৭ এপ্রিল) এই প্রস্তুতির কথা বলা হয়েছে। প্রেসিডেন্টও ইসরায়েলি হামলার কঠোর জবাবের হুমকি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সেনাবাহিনী দিবসের এক কুচকাওয়াজে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, জায়নবাদী শাসক গোষ্ঠীর হামলার কঠোর জবাব দেওয়া হবে।

ইরানের নৌবাহিনীর কমান্ডার বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিচ্ছে নৌবাহিনী।

শনিবার প্রথমবারের মতো নিজেদের ভূখণ্ড থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে সন্দেহভাজন ইসরায়েলি হামলার প্রতিশোধ নিতে এই পাল্টা হামলা চালায় তেহরান।

সেনা দিবসের অনুষ্ঠানে বিমানবাহিনীর কমান্ডার সতর্ক করে বলেছেন, যেকোনও ইসরায়েলি হামলা মোকাবিলায় রুশ নির্মিত সুখই-২৪সহ যুদ্ধবিমান প্রস্তুত রয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল আমির ভাহেদি বলেছেন, সব ক্ষেত্রে আমাদের পূর্ণ প্রস্তুতি রয়েছে। যুদ্ধবিমান ও বোমারু বিমান প্রস্তুত রয়েছে যেকোনও অভিযানের জন্য।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি বা ইরানের অভ্যন্তরে পারমাণবিক গবেষণা স্থাপনায় সরাসরি হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের বাইরেও ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে।

ইরানি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল শাহরাম ইরান বলেছেন, লোহিত সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজগুলোকে সুরক্ষা দিচ্ছে নৌবাহিনী। এডেন উপসাগরে আমাদের যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেছেন, অপর দেশের নৌযানকে সুরক্ষা দিতেও প্রস্তুত রয়েছে তেহরান।

১৩ এপ্রিল ইরানের বিপ্লবী গার্ড পর্তুগালের পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ জব্দ করেছে।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম