গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
১৯ এপ্রিল ২০২৪, ২২:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২৩:১১

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এদিকে, নিহতদের মধ্যে গত একদিনে ইসরায়েলি হামলায় ৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার (১৯ এপ্রিল) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ইসরায়েলি হামলায় গত একদিনে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আহতের মধ্য দিয়ে মোট ৭৬ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

অপরদিকে, ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে হামাসের হাতে এক হাজার ১৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

গাজার সরকারি কার্যালয় জানিয়েছে, গাজা শহর মানুষ এখন ‘চরম তৃষ্ণার্ত অবস্থায় বাস করছেন’। গত দুই সপ্তাহ আগে থেকেই গাজায় পানির সব কল বন্ধ হয়ে গেছে।

এদিকে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, গাজা উপত্যকায় প্রবেশকারী সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরও তা গাজাবাসীর জন্য পর্যাপ্ত না।

/এসএইচএম/
সম্পর্কিত
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম