নয় বছরে প্রথম ওমরাহ, ইরানি দলের সৌদি আরব যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক
২২ এপ্রিল ২০২৪, ১৬:০৩আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৯:১২

নয় বছরের মধ্যে প্রথমবারের মতো ওমরাহ করতে সৌদি আরবে যাচ্ছে ইরানের তীর্থযাত্রীদের একটি দল। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির মধ্যকার সম্পর্ক উন্নয়নের ফলে সোমবার (২২ এপ্রিল) সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন ৮৫ জন। ইরানি সরকারি বার্তা সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়, তেহরানের প্রধান বিমানবন্দর থেকে যাত্রা করেছেন তারা। ফ্লাইটের আগে, বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় অনুষ্ঠান পালন করা হয়। এসময় ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল-আনজি উপস্থিত ছিলেন।

ডিসেম্বরে ইরানি মিডিয়া বলেছিল, সৌদি আরব ওমরাহ করতে ইচ্ছুক ইরানিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে তখন ‘প্রযুক্তিগত সমস্যা’র কথা জানিয়ে ওমরাহ যাত্রীদের ফ্লাইট বিলম্বিত করে ইরান। সেই ফ্লাইটই সোমবার সৌদি আরবে যাত্রা করেছে।

২০২৩ সালের মার্চে এই দুই দেশের একটি চুক্তিতে মধ্যস্থতা করে চীন। ওই চুক্তির অধীনে সম্পূর্ণভাবে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করে ইরান ও সৌদি আরব। এই সম্পর্ক পুনরুদ্ধার করার আগে ইরানিরা শুধু হজ পালন করতে পারতো।

২০১৬ সালে সৌদি আরব এক শিয়া মুসলিম ধর্মগুরুর মৃত্যুদণ্ড কার্যকর করলে এ নিয়ে উভয় দেশের সম্পর্কের অবনতি হতে শুরু করে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম