ইসরায়েলি পণ্য বহনকারী যেকোনও দেশের জাহাজে হামলা হবে: হুথিদের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ২১:৩৯আপডেট : ০৯ মে ২০২৪, ২২:৪১

ইসরায়েলে পণ্য সরবরাহ করা যেকোনও জাহাজে হামলা করবে হুথি। বৃহস্পতিবার (৯ মে) এমন হুমকি দিয়েছেন এই গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল-হুথি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইয়েমেনের হুথিদের নেতা আব্দুল মালিক আল-হুথি বলেন, ইসরায়েলে পণ্য সরবরাহে সঙ্গে সম্পর্কিত যে কোনও সংস্থার জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

মালিক বলেন, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলে চতুর্থবারের মতো আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। তিনি বলেন, আমরা এখন পঞ্চম বা ষষ্ঠবারের ইসরায়েলি আগ্রাসনের কথা ভাবছি।

লোহিত সাগরে হুথিদের কয়েক মাসের হামলায় বৈশ্বিক শিপিং ব্যাহত হয়েছে। তিাই দক্ষিণ আফ্রিকার আশেপাশে দীর্ঘ ও ব্যয়বহুল রুট ব্যবহার করতে বাধ্য করেছে হুথি। যা ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার আশঙ্কা তৈরি করেছে।

তাই জাহাজে হামলার জবাবে হুথিদের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক নৌযান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। ইসরায়েল গাজায় আক্রমণ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলগামী বা ইসরায়েল সংশ্লিষ্ট নৌযানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা। সর্বশেষ লোহিত সাগরে ভারতগামী একটি ব্রিটিশ তেল ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে হুথিরা।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম