ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত

নিহতদের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ১৫:০৪আপডেট : ২০ মে ২০২৪, ১৫:০৪

হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং অন্যদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দ। ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টিভিকে রেড ক্রিসেন্ট প্রধান পীর হোসেইন কুলিভান্দ বলেছেন, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অনুসন্ধান ও তল্লাশি অভিযানও শেষ হয়েছে।

তিনি আরও বলেন, শহীদদের মরদেহ ইরানের উত্তর-পশ্চিমে তাবরিজে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। 

ইরানের সূত্রগুলো বলেছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুরোপুরি পুড়ে গেছে। সেই সঙ্গে কিছু মরদেহও এমনভাবে পুরে গিয়েছে যে শনাক্ত করা কঠিন।

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ দেশটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায়  সব আরোহী নিহত হয়েছেন বলে দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

/এস/
টাইমলাইন: ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত
২০ মে ২০২৪, ১৫:০৪
নিহতদের মরদেহ উদ্ধার
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
রাত পোহালেই ওবায়দুল কাদেরসহ ৭ আসামির রায়: কার বিরুদ্ধে কী অভিযোগ
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে আধুনিক অস্ত্র পাঠানোর গতি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত সজীব মারা গেছেন
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল