ইসরায়েল ও হামাসকে আলোচনায় সক্রিয় রাখতে কাজ করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১১ মে ২০২৪, ১৩:২১আপডেট : ১১ মে ২০২৪, ১৩:২১

গাজায় যুদ্ধবিরতির আলোচনায় ইসরায়েল ও হামাস যাতে সক্রিয় থাকে সেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এমনকি ভার্চুয়ালি হলেও আলোচনা যাতে অব্যাহত থাকে সেজন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে দেশটি। শুক্রবার (১০ মে) হোয়াইট হাউজ এ কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

শুক্রবার হামাস বলেছে, ইসরায়েলি আগ্রাসন বন্ধের আলোচনা ভেস্তে যাওয়ার পর নিজেদের কৌশল নিয়ে অপর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে তারা কথা বলবে।

বৃহস্পতিবার কায়রোতে কোনও সমঝোতা ছাড়াই গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির আলোচনা শেষ হয়েছে। মিসর ও কাতারের প্রস্তাবে হামাস সম্মতি জানালেও ইসরায়েল বলেছে তা মেনে নেওয়া সম্ভব না। 

এই আলোচনায় ভূমিকা রাখছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস। সমঝোতা ছাড়া আলোচনা শেষ হওয়াকে গভীর অনুতাপের বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ। তবে ভিন্নতার অবসান সম্ভব বলে তারা মনে করে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, এমনকি ভার্চুয়ালি হলেও দুই পক্ষকে আলোচনায় সক্রিয় রাখতে আমরা কঠোর পরিশ্রম করছি।

যুক্তরাষ্ট্রের চাপ অগ্রাহ্য করে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহতে সামরিক অভিযান চালিয়ে যেতে অনড় রয়েছে। শনিবার পর্যন্ত শহরটির অর্ধেকের বেশি ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। হামাস যোদ্ধাদের সঙ্গে সেখানে তুমুল লড়াই চলছে।

হোয়াইট হাউজ বলেছে, উদ্বেগের সঙ্গে নিবিড়ভাবে ইসরায়েলি অভিযান পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। রাফাহ ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেওয়া সম্ভবত বড় কোনও অভিযানের ইঙ্গিত না।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম