রাফাহতে হামলা

‘বর্বর’ নেতানিয়াহুর বিচারের অঙ্গীকার এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪, ১৯:০০আপডেট : ২৭ মে ২০২৪, ১৯:৪৪

ফিলিস্তিনের অবরুদ্ধ রাফাহ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা দেশটির আসল চেহারা উন্মোচিত করেছে। সোমবার (২৭ মে) এমন মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বর্বর’ বলে অভিহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন তিনি। ইসরায়েলি প্রধানমন্ত্রী স্লোবোদান মিলোসেভিচ, রাডোভান কারাদজিক ও অ্যাডলফ হিটলারের মতো গণহত্যাকারীদের অনুকরণ করছেন বলে কটাক্ষ করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই খবর জানিয়েছে।

সোমবার সপ্তাহান্তে রাফাহ শহরে ইসরায়েলি হামলার সমালোচনা করেন এরদোয়ান। এর আগে, শহরটিকে একটি ‘নিরাপদ স্থান’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আদালতের আদেশের পর রবিবার রাফাহতে করা হামলা সন্ত্রাসী রাষ্ট্রটির বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর রূপই প্রকাশ করেছে।’

এসময় ইসরায়েলি প্রধানমন্ত্রীকেও এক হাত নিয়েছেন তিনি। এরদোয়ান বলেন, ‘বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে। আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা।’

যুদ্ধাপরাধীদের অনুকরণ করেন নেতানিয়াহু

নেতানিয়াহু যুদ্ধাপরাধীদের অনুকরণ করেন বলেও সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেন, ‘নেতানিয়াহু সাবেক যুগোস্লাভিয়ার শক্তিশালী নেতা স্লোবোদান মিলোসেভিচ, গণহত্যার দায়ে দোষী বসনিয়ান হার্জেগোভিনার রাজনীতিবিদ রাডোভান কারাদজিক এবং প্রয়াত জার্মান স্বৈরশাসক অ্যাডলফ হিটলারকে অনুকরণ করছেন। তাদের মতো বিলাপ করা ছাড়া আরও কিছুই করতে পারবেন না তিনি।’

এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ‘বর্বর অপরাধের জন্য ইসরায়েলিদের বিচারের আওতায় আনতে যা যা করার দরকার তার সবকিছু করবে।’

রাফাহতে ডজন ডজন মানুষ নিহত

রবিবার রাফাহতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি ক্যাম্পে হামলা করেছে ইসরায়েল। এতে কমপক্ষে ৪৫ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন।

গাজা মিডিয়া অফিস জানিয়েছে, এই হামলাটি তাল আল সুলতানে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরওডব্লিউএ’র গুদামের কাছে হয়েছে। এই এলাকার বেশ কয়েকটি তাঁবু লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এসময় ক্ষেপণাস্ত্র ও ২ হাজার রাউন্ড বোমা ব্যবহার করেছে তারা।

এর আগে, গাজার সিভিল ডিফেন্স জানিয়েছিল, ওই এলাকায় এক লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম