গাজা যুদ্ধ

বাগদাদে কেএফসির দুই আউটলেটে হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৪, ২১:৪৪আপডেট : ২৭ মে ২০২৪, ২১:৪৪

গত ৪৮ ঘণ্টায় বাগদাদে দুটি কেনটাকি ফ্রাইড চিকেন (কেএফসি) রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটেছে। ইসরায়েলকে সমর্থন করায় মার্কিন এই রেস্তোঁরাকে লক্ষ্যবস্তু করে হামলা করা হয়। তবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। সোমবার (২৭ মে) এই তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, রবিবার ভোরে প্রথম হামলার ঘটনাটি ঘটে। পূর্ব বাগদাদের প্যালেস্টাইন স্ট্রিটে আমেরিকান ফ্রাইড চিকেন চেইন রেস্তোরাঁর একটি শাখায় একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি বোমা নিক্ষেপ করে। এতে রেস্তোরাঁটির সামান্য ক্ষতি হয়।

বাগদাদে কেএফসির আরেকটি শাখায় সোমবার দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটেছে। সেখানে মুখোশধারী ব্যক্তিরা রেস্তোরাঁয় প্রবেশ করে লাঠি দিয়ে কাচ এবং আসবাবপত্র ভাঙচুর করে। তবে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে এসব হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি কেএফসি।

হামলার উদ্দেশ্য কী এ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ঘটনার জন্য দায়ী এক পুলিশ কমান্ডার এবং অন্যান্য কর্মকর্তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।

৭ অক্টোর ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলকে সমর্থন করার জন্য ফিলিস্তিনপন্থিদের ব্যাপক বয়কট ও অন্যান্য ধরণের প্রতিবাদের সম্মুখীন হয়েছে পশ্চিমা ব্র্যান্ডগুলো। এই ধরনের কর্মকাণ্ড ইসরায়েলের প্রতি বৈশ্বিক ক্ষোভকেই প্রতিফলিত করছে।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে মানবিক সংকটের মুখে পড়েছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম