ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৪, ২২:১৮আপডেট : ২৯ মে ২০২৪, ২২:১৮

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধের বিরোধিতায় ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল। বুধবার (২৯ মে) ব্রাজিলীয় প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছেন। ব্রাজিলের সরকারি গেজেটে এই ঘোষণা দেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে এই বিষয়ে ইসরায়েলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন নিয়ে ব্রাজিল ও ইসরায়েলের সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে। ইসরায়েলের গাজা যুদ্ধের নিয়মিত সমালোচনা করে আসছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তার সমালোচনার পর ইসরায়েলে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেছিলেন। জেরুজালেমে হলোকাস্ট জাদুঘরে তাকে হাজির করে প্রকাশ্যে তিরস্কার করা হয়। 

পরিস্থিতি সম্পর্কে অবগত ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, ইসরায়েলি শীর্ষ কূটনীতিক দ্বারা অপমানজনক পদক্ষেপের জবাবে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়েরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেয়েরকে জেনেভাতে বদলি করা হয়েছে। তিনি জাতিসংঘে ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন। 

গাজায় ইসরায়েলি আগ্রাসন এখন আট মাসে গড়িয়েছে। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে এই আগ্রাসন শুরু করেছিল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, আগ্রাসনে এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে।

ফেব্রুয়ারিতে ব্রাজিলের লুলা বলেছিলেন, গাজা উপত্যকায় ও ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা ঘটছে তা ইতিহাসে অন্য কোনও সময় দেখা যায়নি। তবে হিটলার যখন ইহুদিদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন এমনটি ঘটেছিল।

ইসরায়েলের দাবি, গাজায় তাদের যুদ্ধ একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ। যা হামাসের নজিরবিহীন হামলার মাধ্যমে শুরু হয়েছে। হলোকাস্টের সঙ্গে এই অভিযানের যেকোনও তুলনা প্রত্যাখ্যান করে আসছে দেশটি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম