গাজার জাবালিয়াতে অভিযান শেষ: দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৪, ২২:০১আপডেট : ৩১ মে ২০২৪, ২২:৪৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় জাবালিয়াতে সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েল। টানা কয়েক দিন ধরে তীব্র লড়াই ও দুই শতাধিক বিমান হামলার পর শুক্রবার (৩১ মে) এই ঘোষণা দিলো দখলদার বাহিনী। তবে গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে তাদের অভিযান জোরদার হয়েছে। ইসরায়েলের দাবি, রাফাহতে হামাসের গুরুত্বপূর্ণ ব্যাটালিয়ন অবস্থান করছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, রাফাহ শহরের মধ্যাঞ্চলে অনেক রকেট লঞ্চার ও অন্যান্য অস্ত্র এবং হামাসের সুড়ঙ্গ পেয়েছে তারা।

জাবালিয়াতে দুই সপ্তাহের বেশি সময় ধরে তীব্র লড়াইয়ের শুক্রবার এক বিবৃতিতে অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এখান থেকে প্রত্যাহার করা সেনাদের গাজার অন্যত্র অভিযানে মোতায়েন করা হবে।

বিবৃতিতে বলা হয়েছে, জাবালিয়াতে অভিযানের সময় হামাস যোদ্ধাদের অপহৃত ইসরায়েলিদের মধ্যে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এদিকে, শুক্রবার ইসরায়েলের এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, জীবিত জিম্মিদের ফেরত দেওয়ার শর্ত অন্তর্ভুক্ত নয় এমন কোনও চুক্তির আওতায় লড়াইয়ে বিরতি দিতে সম্মত হবে না ইসরায়েলি সেনাবাহিনী।

এর আগে বৃহস্পতিবার হামাস বলেছিল, ইসরায়েল যুদ্ধ না থামালে কোনও জিম্মি মুক্তির চুক্তি করতে তারা রাজি হবে না। তবে ইসরায়েল যুদ্ধ থামালে তারা ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ফেরত দিতে প্রস্তুত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম