লেবানন সীমান্তে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৪, ১৬:৪৫আপডেট : ০৫ জুন ২০২৪, ১৬:৪৫

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, কেউ যদি মনে করে আমাদের ক্ষতি করতে পারবে আর আমরা চুপচাপ বসে থাকব, তাহলে তারা খুব বড় ভুল করছে। উত্তরাঞ্চলে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েল। বুধবার (৫ জুন) দেশটির উত্তরাঞ্চলে লেবানন সীমান্ত পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সীমান্তের কাছাকাছি কয়েকটি ইসরায়েলি শহর থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অঞ্চলটিতে নিয়মিত ড্রোন ও রকেট হামলা চালিয়ে আসছে। চলতি সপ্তাহে এমন রকেটের আঘাতের পর বড় ধরনের অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকা পুড়ে গেছে।

নেতানিয়াহু বলেছেন, কেউ যদি মনে তারা আমাদের ক্ষতি করতে পারবে এবং আমরা চুপচাপ বসে থাকব, তাহলে তারা বড় ভুল করছে। উত্তরে একটি কঠোর পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত রয়েছি। যেভাবেই হোক আমরা উত্তরের নিরাপত্তা ফিরিয়ে আনব।

ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ইসরায়েল গত আট মাস ধরে পাল্টাপাল্টি গোলা বিনিময় করে আসছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। এই পাল্টাপাল্টি হামলায় গাজায় চলমান যুদ্ধ আরও ছড়িয়ে পড়ার শঙ্কা একাধিকবার জোরালো হয়েছিল। 

২০০৬ সালে যুদ্ধের পর গত কয়েক মাস ধরে ইসরায়েল ও হিজবুল্লাহ সম্পর্ক তলানিতে রয়েছে। সীমান্তের উভয় পাশ থেকে হাজার হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি