সৌদি আরবে পৌঁছেছেন ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৪, ১৭:০২আপডেট : ১২ জুন ২০২৪, ১৭:০২

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বার্ষিক হজ পালনে তারা পবিত্র নগরীতে জড়ো হয়েছেন। সোমবার পর্যন্ত এই হজযাত্রীরা দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট। সৌদি গ্যাজেট এ খবর জানিয়েছে।

জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, চলতি হজ মৌসুমে সোমবার পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ২৯৫ হজযাত্রী আগমন করেছেন। তারা আকাশ, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে এসেছেন। এর মধ্যে আকাশপথে এসেছেন ১৪ লাখ ৮৩ হাজার ৩১২ জন, স্থলপথে আগত হজযাত্রীর সংখ্যা ৫৯ হাজার ২৭৩ এবং সমুদ্র বন্দর হয়ে আসা হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৭১০।

পাসপোর্ট অধিদফতর আরও জানিয়েছে, বিভিন্ন ভাষায় দক্ষ মানব ক্যাডারদের দ্বারা পরিচালিত সর্বাধুনিক প্রযুক্তিগত ডিভাইসগুলোর সাহায্যে আন্তর্জাতিক বিমান, স্থল এবং সমুদ্র বন্দরে হজযাত্রীদের আগমন সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ জুন) হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন।  পরের দিন (১৬ জুন) হাজিরা পশু কোরবানি করবেন।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের