ভিজিট ভিসায় হজ পালনের চেষ্টাকারীদের ফেরত পাঠালো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুন ২০২৪, ২০:৫৯আপডেট : ১৫ জুন ২০২৪, ২২:০৪

অবৈধ হজযাত্রী মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। এর অংশ হিসেবে ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা আড়াই লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। শুক্রবার (১৪ জুন) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা মুখপাত্র কর্নেল তালাল আল-শালহুব আবারও সতর্ক করে বলেছেন, ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। সৌদি আরবের সংবাদমাধ্যম সৌদি গেজেটস এ খবর জানিয়েছে।

মিনায় এক সংবাদ সম্মেলনে কর্নেল তালাল আল শালহুব আরও জানান, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে সৌদি নিরাপত্তা সংস্থাগুলো।

তিনি বলেন, নিরাপত্তা কর্তৃপক্ষ হজযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে-এমন প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে। যে কেউ এই প্রচেষ্টার লঙ্গন করলে তা কঠোরভাবে মোকাবিলার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

তালাল আল শালহুব আরও জানান, গত ২৯ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত অন্তত ১৬০টি জাল ভিসা জব্দ করা হয়েছে।

চলতি বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা ২ লাখ ৫৬ হাজার ৪৮১ জনকে সৌদি আরব সরকার ফিরিয়ে দিয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া গত ৪ মে থেকে শুক্রবার পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ৩৮১ জন অনাবাসীকে মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

গত ৪ মে থেকে শুক্রবার পর্যন্ত অন্তত এক লাখ ৩৫ হাজার ৯৮টি অননুমোদিত যানবাহন মক্কার প্রবেশমুখ থেকে ফেরত পাঠানো হয়েছে। ১৯ এপ্রিল থেকে শুক্রবার পর্যন্ত মক্কা শহরে অন্তত ৬ হাজার ১৩৫ আবাসিক, কর্মক্ষেত্র ও সীমান্ত নিরাপত্তা সুরক্ষা বিধি লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম