গাজায় হামাসের অতর্কিত হামলা, ৮ ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৪, ০৯:০০আপডেট : ১৬ জুন ২০২৪, ১৬:৫৬

রাফাহ শহরে একটি সামরিক যানবাহনে হামাস যোদ্ধাদের রকেট চালিত গ্রেনেড হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার (১৫ জুন) এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, পশ্চিম রাফাহ শহরের তাল আস-সুলতান জেলায় তাদের যোদ্ধারা অতর্কিতে এই হামলাটি চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত কয়েক মাসে গাজায় ইসরায়েলি সেনাদের ওপর এটাই সবচেয়ে বড় হামলা। বিবৃতিতে তারা আরও জানায়, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের গাড়ি লক্ষ্য করে প্রথমে রকেট চালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করে। এর পরপরই সেখানে ওত পেতে থাকা তাদের আরেকটি সমর্থক বাহিনী গুলি চালায়। সেনাদের উদ্ধারকারী গাড়িকেও আক্রমণ করা হয়েছিল।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে। দক্ষিণ গাজায় অভিযান-সংশ্লিষ্ট কার্যক্রমের সময় তারা নিহত হন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ঠিক কীভাবে হামলাটি ঘটেছে তা তদন্ত করা হবে।

গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের বেশিরভাগ নারী, শিশু ও বয়স্ক।

শনিবারের হতাহতের ঘটনা সম্ভবত যুদ্ধবিরতির আহ্বানে ইন্ধন জোগাবে এবং ইসরায়েলি জনগণের ক্ষোভকে বাড়িয়ে তুলবে। গাজায় স্থল অভিযান শুরু করার পর জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ২১ সেনা হারিয়েছিল ইসরায়েল।

/এস/এমওএফ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম