ইয়েমেনের উপকূলে জাহাজের কাছে বিস্ফোরনের শব্দ শোনা গেছে। রবিবার (১৬ জুন) ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
দেশটির আল মুখা থেকে ৪০ নটিক্যাল মাইল দক্ষিণে একটি জাহাজের কাছাকাছি দুটি বিস্ফোরণ ঘটেছে। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। জাহাজ ও ক্রুরা নিরাপদে রয়েছেন। বর্তমানে জাহাজটি পরবর্তী বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।
কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছে ইউকেএমটিও।
ইয়েমেনের উপকূলে বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে চলেছে ইরান সমর্থিত হুথিরা। তারা বলেছে, গাজায় ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এই হামলা পরিচালনা করছে তারা।








