দেশে দেশে ঈদুল আজহা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৪, ১৬:২৩আপডেট : ১৬ জুন ২০২৪, ১৬:৪২

সৌদি আরবসহ মধ্যপ্রাচের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। সৌদি গেজেট অনুসারে, সৌদি আরবের মুসলমানরা রবিবার (১৬ জুন) মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার নবীর মসজিদসহ ১২ হাজারের বেশি মসজিদে ঈদের নামাজে অংশ নেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

ঈদুল আজহা অনেক দেশে বিশেষ করে এশিয়ার দেশগুলোতে কোরবানির ঈদ বা বকরি ঈদ নামে পরিচিত। আল্লাহর পথে হযরত ইব্রাহিম (আ.) এর বিশ্বাস রাখার জন্য কোরবানির যে উদাহরণ তৈরি হয়েছিল আজ সে পথে পশু কোরবানি দেওয়ার মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন। এদিন কোরবানির পশুর মাংস গরিবদের বিলিয়ে দেওয়ার মাধ্যমে তৈরি হয় ভ্রাতৃত্ববোধের এক অনন্য নজির।

প্রতি বছর আরবি জিলহজ মাসে ঈদুল আজহা উদ্‌যাপন করা হয়ে থাকে। এটি ইসলামিক পঞ্জিকার সবশেষ মাস। এ মাসে সামর্থ্যবান ধর্মপ্রাণ মুসল্লিরা হজ পালন করেন। আর শয়তানকে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করে কোরবানির ঈদ উদযাপন করেন।

শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে রবিবার শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। এদিন ভোরবেলা থেকে শুরু করে প্রায় ১৮ লাখ মুসলমান ইসলামের পবিত্রতম শহর মক্কার বাইরে অবস্থিত মিনা উপত্যকায় শয়তানের প্রতীক তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি পাথর নিক্ষেপ করেন। আর তারপরই পশু কোরবানির মধ্য দিয়ে শুরু হয় ঈদুল আজহা উদযাপন।

আজ, মধ্যপ্রাচ্য, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং অস্ট্রেলিয়া জুড়ে মুসলমানরা ঈদ উল আজহা উদযাপন করছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, জর্ডান, সিরিয়া, ইয়েমেন, কুয়েত, ওমান এবং ইরাক।

সংযুক্ত আরব আমিরাত জুড়ে মুসলমানরা রবিবার সকালে প্রার্থনা ও শুভেচ্ছার সাথে ঈদ উল আযহা উদযাপন শুরু করেছে। খালিজ টাইমস জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ এ উপলক্ষে আরব ও ইসলামিক দেশগুলোর রাজা, আমির এবং প্রেসিডেন্টদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ঈদ উপলক্ষে আবুধাবি এবং দুবাইয়ে রাতে আতশবাজি প্রদর্শন উপভোগ করবেন স্থানীয়রা।

পবিত্র ঈদুল আজহায় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল ইসরায়েলি বাহিনী। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের জন্য প্রাঙ্গণে প্রবেশ করতে পারেন অনেকে। জেরুজালেম ইসলামিক ওয়াক্‌ফ জানায়, কড়াকড়ির পরও আজ আল-আকসায় ৪০ হাজারের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। তবে আসা-যাওয়ার পথে অনেকে ইসরায়েলি বাহিনীর হাতে নিগ্রহের শিকার হয়েছেন।

বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ এশিয়ার কয়েকটি দেশে আগামীকাল সোমবার পালিত হবে ঈদুল আজহা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক