যুদ্ধবিরতি প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়া মার্কিন পরিকল্পনার নীতির সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ’

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জুন ২০২৪, ১৮:২৬আপডেট : ১৬ জুন ২০২৪, ১৮:২৬

গাজায় যুদ্ধবিরতি সম্পর্কিত সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের প্রতিক্রিয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পরিকল্পনার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রবিবার (১৬ জুন) ঈদুল আজহা উপলক্ষে একটি টেলিভিশন ভাষণে গোষ্ঠীর নেতা ইসমাইল হানিয়াহ এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ভাষণে ফিলিস্তিনি কারাবন্দিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তির কথা উল্লেখ করে হানিয়াহ বলেছেন, ‘হামাস ও ফিলিস্তিনি গোষ্ঠীগুলো একটি বিস্তৃত চুক্তির জন্য প্রস্তুত, যার মধ্যে একটি যুদ্ধবিরতি, উপত্যকা থেকে সেনা প্রত্যাহার, এবং গাজার পুনর্নির্মান চুক্তি অন্তর্ভুক্ত।’

৩১ মে ‘তিন ধাপের’ একটি ইসরায়েলি প্রস্তাবের কথা তুলে ধরেন বাইডেন। ওই প্রস্তাবে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার পাশাপাশি ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনিদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির কথা উল্লেখ ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে মিসর ও কাতারও সংঘাতে জড়িত হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতা করছে। ১১ জুন দেশগুলো বলেছিল, মার্কিন পরিকল্পনার নিয়ে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রতিক্রিয়া পেয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানায়নি তারা।

যদিও ইসরায়েল বলেছিল, মার্কিন পরিকল্পনার মূল বিষয়গুলোই হামাস প্রত্যাখ্যান করেছে। তবে গোষ্ঠীটির এক সিনিয়র নেতা রয়টার্সকে বলেছেন, যে পরিবর্তনের অনুরোধ তারা করেছিল সেগুলো তেমন ‘তাৎপর্যপূর্ণ’ নয়।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম