লেবাননে যুদ্ধের শঙ্কা, নাগরিকদের ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুন ২০২৪, ২৩:২৭আপডেট : ২৭ জুন ২০২৪, ২৩:২৭

লেবাননে সম্ভাব্য যুদ্ধের আশঙ্কায় যুক্তরাষ্ট্র নিজেদের নাগরিকদের লেবানন ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় বৃহস্পতিবার (২৭ জুন) এই সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস তাদের নাগরিকদের দক্ষিণ লেবানন, লেবানন-সিরিয়া সীমান্ত এলাকা এবং শরণার্থী শিবিরে না যাওয়ার জন্য সতর্ক করেছে।

এর আগে বুধবার নেদারল্যান্ডস ও জার্মানি তাদের নাগরিকদের লেবানন ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছে।

লেবাননের আল-আখবার পত্রিকা জানিয়েছে, বেশিরভাগ পশ্চিমা দূতাবাস ইতোমধ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতিতে তাদের নাগরিকদের সমুদ্রপথে সরিয়ে নেওয়ার জন্য লেবাননের উপকূলীয় এলাকা পরিদর্শন করেছে।

৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলের সীমান্ত এলাকায় নিয়মিত হামলা চালিয়ে আসছে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এসব হামলা চালানো হচ্ছে দাবি গোষ্ঠীটির। ইসরায়েলও নিয়মিত লেবাননে হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়ে আসছে। সম্প্রতি দুই দেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েছে। একাধিক দেশ সতর্ক করে বলেছে, এই সংঘর্ষটি সর্বাত্মক যুদ্ধের দিকে মোড় নিতে পারে।

সীমান্তে হিজবুল্লাহ-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় এখন পর্যন্ত ১০ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক ও ১৫ জন সেনা নিহত হয়েছেন। আর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে প্রায় ৩৫০ জন। নিহতদের মধ্যে হিজবুল্লাহ কমান্ডার, যোদ্ধা ও বেসামরিক রয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম