শুজাইয়াতে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৪, ১৯:৪২আপডেট : ২৯ জুন ২০২৪, ১৯:৪২

গাজা শহরের পূর্বে শুজাইয়া এলাকায় অভিযান জোরদার করছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, সেখানে একই সঙ্গে স্থল ও বিমান অভিযান চলছে। শনিবার (২৯ জুন) এক বিবৃতি ইসরায়েলি বাহিনী দাবি করেছে, গত ৩ দিনে বিপুল সংখ্যক সন্ত্রাসীকে নির্মূল করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বৃহস্পতিবার থেকে শুজাইয়া এলাকায় অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই এলাকার সন্ত্রাসী লক্ষ্যবস্তু ও সশস্ত্র গোষ্ঠীর ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে তাদের বিমান বাহিনী।

এর আগে, সাধারণ জনগণকে অবিলম্বে শুজাইয়া এলাকা ছেড়ে সালাহ আল-দিন রাস্তা ধরে দক্ষিণ দিকে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী।

মধ্য গাজার দেইর এল-বালাহ এলাকার একটি বিতরণ পয়েন্টে পানির পাত্র ভরার সময় একদল ফিলিস্তিনিকে লক্ষ্যবস্তু বানায় ইসরায়েলি বাহিনী। তাদের বিমান হামলায় আল-গাজি পরিবারের এক শিশুসহ ৪ জন নিহত হয়।

এদিকে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, শুজাইয়াতে ইসরায়েলের নতুন হামলায় কমপক্ষে ৬০ হাজার এলাকাবাসী বাস্তুচ্যুত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৩৭ হাজার ৮৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম