সৌদি আরবে প্রবাসীরা মোবাইল বিক্রি করতে পারবেন না

বিদেশ ডেস্ক
০৯ মার্চ ২০১৬, ২২:৫৭আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২২:৫৭

সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সৌদি আরব দেশটিতে কর্মরত বাংলাদেশিসহ বিদেশি শ্রমিকদের মোবাইল ফোন বিক্রি, মেরামত ও সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ করতে যাচ্ছে। মঙ্গলবার দেশটির শ্রম মন্ত্রণালয় এ কথা জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছে, মোবাইল বিক্রির দোকানগুলোতে তিনমাসের মধ্যে ৫০ শতাংশ কর্মচারী সৌদি নাগরিক হতে হবে। ছয় মাসের মধ্যে তা ১০০ শতাংশে উন্নীত করা হবে। ফলে এ খাতে কোনও বিদেশি শ্রমিক কাজ করতে পারবেন না।
তেলের দাম কমে যাওয়াতে সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারে চাপে রয়েছে। দেশটিতে ক্রমবর্ধমান বেকারত্ব কমাতে প্রবাসীরা যেসব খাতে কাজ করছেন সেসব খাতে সৌদি নাগরিকদের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে আইন করে।
বর্তমানে সৌদির মোবাইলের খুচরা ও পাইকারী বাজারে প্রধানত বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার প্রবাসী শ্রমিকরা কাজ করছেন।   সৌদি নাগরিকদের তুলনায় এসব প্রবাসী শ্রমিকদের কম মজুরিতে কাজ করানো হয়। এসব প্রতিষ্ঠানে মানবসম্পদ কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তার মতো পদ সৌদি নাগরিকদের জন্য সংরক্ষিত আছে। কিন্তু  নতুন নির্দেশনা প্রমাণ করে দেশটির শ্রমবাজারে সৌদি নাগরিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে মরিয়া সরকার।
মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কোম্পানিগুলো রাষ্ট্রীয় ভর্তুকি দেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে সৌদি সরকার সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের দ্বারা নিয়ন্ত্রিত মিসওয়াকের উৎপাদন ও বিক্রি রাষ্ট্রীয়করণ করার উদ্যোগ নেয়। এতে করে এখাতের সব ক্ষেত্রে কাজ করা প্রবাসীদের বাদ দেওয়া হয়। শুধু সৌদি আরবের নাগরিকরা মিসওয়াক উৎপাদন ও বিক্রি করতে পারছেন। সূত্র: ট্রিবিউন এক্সপ্রেস।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম