ইসরায়েলে রকেট হামলা চালালো ফিলিস্তিনি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক
০১ জুলাই ২০২৪, ২০:৪৭আপডেট : ০১ জুলাই ২০২৪, ২১:৪২

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। সোমবার (১ জুলাই) এই হামলা চালানো হয়। এমন সময় এই হামলা চালানো হলো যখন গাজায় তীব্র লড়াইয়ের মধ্যে ইসরায়েলি ট্যাংকগুলো উপত্যকার ভেতরে আরও গভীরে প্রবেশ করছে। স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরান-সমর্থিত হামাসের মিত্র ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা জানিয়েছে, তারা গাজা সীমান্তের কাছে বেশ কয়েকটি ইসরায়েলি বসতি লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে জায়নবাদী শত্রুর অপরাধের প্রতিক্রিয়া হিসেবে এসব রকেট নিক্ষেপ করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, প্রায় ২০টি রকেটের ওই হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলাটি দেখিয়ে দিয়েছে যে প্রায় ৯ মাস ধরে চলা ইসরায়েলি আক্রমণের মাঝেও সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও রকেট হামলা চালানোর সক্ষমতা ধরে রেখেছে।

সোমবার দখলকৃত পশ্চিম তীরেও সহিংসতা বৃদ্ধি পেয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তুলকারম শহরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় একজন নারী ও একটি শিশু নিহত হয়েছে। এর একদিন আগে একই এলাকায় ইসরায়েলি হামলায় ইসলামিক জিহাদের একজন সদস্য নিহত হন।

গাজার কিছু অংশে সশস্ত্র গোষ্ঠীগুলো এখনও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে। কয়েক মাস আগে এসব অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পরে সেনা প্রত্যাহার করেছিল ইসরায়েল।

গাজার পূর্বাঞ্চলের শেজাইয়া উপশহরে ট্যাংকগুলো পাঁচ দিন ধরে অগ্রসর হচ্ছে। মিসর সীমান্তের কাছে দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিম ও মধ্য রাফায় ট্যাংকগুলো আরও অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার শেজাইয়াতে লড়াইয়ের সময় তারা বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে এবং সেখানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে।

গাজা শাসনকারী ইসলামি সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে, তাদের যোদ্ধারা পূর্ব রাফাহতে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীকে ফাঁদে ফেলেছে। সেখানে বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ গাজায় এক সেনার মৃত্যুর ঘোষণা দিয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, রাফাহতে একটি ফাঁদে পড়ে ওই সেনা নিহত হয়েছেন।

এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাফাহতে তাদের সেনাদের লক্ষ্য করে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপকারী এক সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন তাদের বিমান হামলায়।

ইসরায়েল ইঙ্গিত দিয়েছে, রাফাহতে হামাসকে নির্মূলে পরিচালিত অভিযান শিগগিরই শেষ হবে। যুদ্ধের তীব্র পর্যায় শেষ হওয়ার পর ইসরায়েলি বাহিনী হামাসকে পুনর্গঠন থেকে বিরত রাখার জন্য ছোট আকারের অভিযানের ওপর মনোনিবেশ করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় এই যুদ্ধের সূত্রপাত। ইসরায়েলি পরিসংখ্যান অনুসারে, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় ১ হাজার ২০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন বেসামরিক নাগরিক ও সেনাকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং উপকূলীয় ঘনবসতিপূর্ণ ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের হতাহতের আলাদা সংখ্যা প্রকাশ করে না। তবে কর্মকর্তারা বলছেন, নিহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ইসরায়েল বলেছে, গাজায় তাদের ৩১৭ জন সেনা নিহত হয়েছে এবং অন্তত এক-তৃতীয়াংশ ফিলিস্তিনি যোদ্ধাকে তারা হত্যা করেছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম