খান ইউনুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
০২ জুলাই ২০২৪, ১৬:০৭আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৬:১০

গাজার পূর্বাঞ্চলীয় দ্বিতীয় শহর খান ইউনুস ছেড়ে পালাচ্ছেন ফিলিস্তিনিরা। দুই সপ্তাহ আগে এলাকাবাসীদের বাড়িঘর খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি সেনাবাহিনী। আবারো হামলা চালানোর আগে সোমবারের (১ জুলাই) মধ্যেই নির্দেশ কার্যকরের ঘোষণাও দেয় তারা। এরপর থেকেই যে যেভাবে পারছেন, পায়ে হেঁটে বা গাড়িতে জিনিসপত্র সঙ্গে নিয়ে পালাচ্ছেন বারবার বাস্তুচ্যুত হওয়া ফিলিস্তিনিরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অবশ্য রাতভর ও সকালেও খান ইউনুসের আশপাশে একাধিক ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এসব হামলায় আটজন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে।

ওই এলাকার ইউরোপীয়ান গাজা হাসপাতাল থেকে পালাচ্ছেন রোগী ও চিকিৎসাকর্মীরাও। রেডক্রস রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর প্রক্রিয়ায় সাহায্য করেছে বলে জানা গেছে।

গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ৫৫ বছর বয়সী তামের ছয়বার বাস্তুচ্যুত হন। এখন তারা কোথায় যাবেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত, ধ্বংসপ্রাপ্ত ও কাঠামোগতভাবে অনিরাপদ ভবনগুলোতেই ঝুঁকিপূর্ণভাবে বেঁচে থাকতে বাধ্য হন তারা।

সোমবার খান ইউনুসের যে এলাকা থেকে হামাসের মিত্র ইসলামিক জিহাদ রকেট হামলা চালিয়েছিল, সেখানে এরই মধ্যে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও হামলার ঘোষণা দিয়েছে তারা।

গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৭ হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৮০ হাজার ৬০ জন।

/এস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম