ইসরায়েলে ২ শতাধিক রকেট ও ড্রোন দিয়ে হামলা চালালো হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৯:৩০আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৯:৩৬

ইসরায়েলের সামরিক স্থাপনায় ২০০ টিরও বেশি রকেট ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার (৪ জুলাই) এই হামলা চালানো হয়েছে দাবি করেছে গোষ্ঠীটি। বুধবার দক্ষিণ লেবাননে শীর্ষ কমান্ডার হত্যার প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন, হিজবুল্লাহর দাবি পর্যালোচনা করা হচ্ছে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবারের এই হামলার আগে বুধবারও হিজবুল্লাহ দুই দফা হামলা চালায়। গোষ্ঠীটি বলেছে, তাদের কমান্ডার মোহাম্মদ নাসেরের ‘হত্যার’ জবাবে এই হামলা করা হয়েছে। বুধবার ইসরায়েলের গোলান এলাকার একটি সামরিক ঘাঁটিতে ১০০ টি কাতিউশা রকেট ও কিরিয়াত শিমোনা শহরের আরেকটি ঘাঁটিতে ইরানি তৈরি ফালাক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত কমান্ডার নাসের দক্ষিণ লেবাননের টায়ার শহরের কাছে একটি বিমান হামলায় নিহত হন। তিনি হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। লেবাননে নিয়মিত পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি পাল্টাপাল্টি হামলা ও সংঘাত বৃদ্ধির ঘটনায় বৃহত্তর যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

রয়টার্সের পরিসংখ্যান অনুসারে, লেবাননে ইসরায়েলি হামলায় তিন শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা ও ৮৭ জন বেসামরিক নিহত হয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের ১৮ সেনা ও ১০ বেসামরিক নিহত হয়েছেন।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম