বাইডেন, হ্যারিস ও ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৪, ২০:২০আপডেট : ২৪ জুলাই ২০২৪, ২০:২০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট ও সম্ভাব্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক করবেন সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউজ জানিয়েছে, বৃহস্পতিবার বাইডেন ও হ্যারিসের সঙ্গে বৈঠক করবেন নেতানিয়াহু। আর ট্রাম্পের সঙ্গে বৈঠকটি শুক্রবার অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার হোয়াইট হাউজে বৈঠকের পর বাইডেন ও নেতানিয়াহু মার্কিন জিম্মিদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানানো হয়েছে। প্রায় এক ডজন জিম্মির পরিবার নেতানিয়াহুর বক্তব্যের জন্য ওয়াশিংটনে উপস্থিত থাকবেন। তাদের দাবি, কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহু যেন জিম্মি চুক্তির অনুমোদনের ঘোষণা দেন।

বৈঠকটি মঙ্গলবার হওয়ার কথা ছিল। তবে বাইডেন ডেলাওয়্যার থেকে কোভিড থেকে সুস্থ হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াশিংটনে ফিরবেন। তাই বৈঠকটি বৃহস্পতিবার নির্ধারিত হয়েছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক শুক্রবার ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে অনুষ্ঠিত হবে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠকটি রুদ্ধদ্বার হবে। 

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম