ইরাকে মার্কিন বিমান হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৫:০৫আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৫:০৫

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইরাকে একটি বিমান হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এই হামলা চালানো হয়। লেবাননের বৈরুতে ইসরায়েলের হামলার পর অঞ্চলটিতে উত্তেজনার মধ্যেই এই হামলা চালানো হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরাকি পুলিশ ও চিকিৎসা সূত্রগুলো জানিয়েছে, বাগদাদের দক্ষিণে ইরাকের পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ব্যবহৃত একটি ঘাঁটিতে হামলা চালানো হয়, যেখানে চারজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।

পিএমএফ হামলার পর কোনও অভিযোগ করেনি। মার্কিন কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, হামলাটি বাগদাদের মুসাইব এলাকায় চালানো হয় এবং এতে ওই মিলিশিয়া বাহিনীর সদস্যদের লক্ষ্য করা হয়। গোষ্ঠীটি ড্রোন উৎক্ষেপণের পরিকল্পনা করছিল।

মার্কিন কর্মকর্তারা হতাহত সম্পর্কে কোনও মন্তব্য করেননি। তারা জানিয়েছেন, এই হামলা মার্কিন ও জোট বাহিনীর নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

গত সপ্তাহে ইরাকের আইন আল আসাদ বিমানবন্দরের দিকে একাধিক রকেট হামলা করা হয়। তবে এতে কোনও ক্ষতি বা হতাহত হয়নি। মঙ্গলবারের হামলা ছিল ফেব্রুয়ারির পর প্রথম মার্কিন হামলা। ফেব্রুয়ারিতে মার্কিন বাহিনী ইরাক ও সিরিয়ায় ইরানের রেভোলিউশনারি গার্ড ও তার মিত্র মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল।

যুক্তরাষ্ট্র ও ইরানের বিরল মিত্র ইরাক। দেশটিতে মার্কিন বাহিনী ২০০৩ সালে আক্রমণ করেছিল। ২০১১ সালে দেশটি থেকে সেনা প্রত্যাহার করে নেয়। তবে ২০১৪ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আবার ফিরে আসে।

ইরাকের রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। যেখানে ইরান-মিত্র রাজনৈতিক গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা ইরান ও তার মিত্রদের জয়ী হতে দিতে চান না।

 

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম