বৈরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানালো রাশিয়া ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জুলাই ২০২৪, ১৩:৫০আপডেট : ৩১ জুলাই ২০২৪, ১৩:৫০

ইসরায়েলের দক্ষিণ বৈরুতের হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান ও রাশিয়া। মঙ্গলবার (৩০ জুলাই) এই হামলা চালায় ইসরায়েল। দেশটি দাবি করেছে, হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর  এক শীর্ষস্থানীয় কমান্ডারকে হত্যা করা হয়েছে। তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড  এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এক বিবৃতিতে বলেছেন, বৈরুতের উপকণ্ঠে জায়নবাদী অপরাধী চক্রের ঘৃণ্য ও অপরাধমূলক কর্মকাণ্ড লেবাননের গর্বিত প্রতিরোধকে গাজার ওপর সহায়তা প্রদান এবং ইসরায়েলি জাতিগত বিভাজনবিরোধী আন্দোলনের বিরুদ্ধে দাঁড়ানোর পথ থেকে বিরত রাখতে পারবে না।

ইরানের লেবাননে অবস্থিত দূতাবাসও এক বিবৃতিতে উল্লেখ করেছে, দক্ষিণ বৈরুতের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা করছি। হামলায় বেশ কয়েকজন শহীদ এবং আহত হয়েছেন।

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি হামলার নিন্দা করে বলেছেন, এই অপরাধমূলক ঘটনা আন্তর্জাতিক আইন ও মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

রাশিয়া ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ভঙ্গের একটি চরম উদাহরণ।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও বৈরুতে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম