গাজা যুদ্ধে ১৬৩০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৪, ২১:৪২আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ২১:৪৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত ১৬ হাজার ৩০০ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে অবরোধের কারণে অনাহারে মারা গেছে ৩৫ জন শিশু। গাজায় ইসরায়েলি হামলার ৩০০ দিন উপলক্ষে প্রকাশিত একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সরকারের মিডিয়া অফিস। বৃহস্পতিবার (১ আগস্ট) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি নিউজ এই খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলায় অন্তত ১৬ হাজার ৩১৪ ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলের হামলায় প্রায় ১০ হাজার ৯৮০ জন নারী, ৮৮৫ জন চিকিৎসক, ১৬৫ জন সাংবাদিক এবং ৭৯ জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন।’

মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় সাতটি গণকবর আবিষ্কৃত হয়েছে। সেগুলো থেকে ৫২০টি লাশ উদ্ধার করা হয়েছে।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েলে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। ফলে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়ে দেশটি।

স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার ৫০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের বেশিরভাগই নারী ও শিশু। এই যুদ্ধে আহত হয়েছেন ৯১ হাজারেরও বেশি মানুষ।

/এএকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি