ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে হামলা, ৫ সেনা আহত

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৪, ১০:৩৬আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১০:৩৬

ইরাকের আল আসাদ বিমানঘাঁটিতে মার্কিন ও মিত্র বাহিনীর বিরুদ্ধে সন্দেহভাজন রকেট হামলায় অন্তত ৫ কর্মকর্তা নিহত হয়েছে। সোমবার (৫ আগস্ট) পেন্টাগনের এক মুখপাত্র বলেছেন, হামলা-পরবর্তী ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ঘাঁটির কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যার পর মধ্যপ্রাচ্য সংঘাত বৃদ্ধির আশঙ্কার কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তার এমন মন্তব্যের পরপরই এ হামলার ঘটনা ঘটলো।

মার্কিন নিরাপত্তা সূত্রগুলো সংবাদমাধ্যমগুলোকে জানিয়েছে, অজ্ঞাত স্থান থেকে দুটি কাতিউশা রকেট বিমানঘাঁটিতে ছোড়া হয়।  এর মধ্যে একটি রকেট ঘাঁটির ভিতরে পড়ে।

হামলার পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি। তবে হামলায় কোনও সেনা নিহত হয়নি বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। এমনকি আহত সদস্যদের অবস্থা গুরুতরও নয়।

প্রেসিডেন্ট জো বাইডেনকে সন্দেহভাজন হামলার বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। 

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম