গাজার স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১০ আগস্ট ২০২৪, ১৩:৩৭আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৩:৩৭

গাজা শহরের বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। শনিবার (১০ আগস্ট) সকালে এক বিবৃতিতে গাজার সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, শরণার্থীরা যখন ভোরে ফজরের নামাজ পড়ছিল, তখন তাদের ওপর বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ কারণেই হতাহতের সংখ্যা এতো বেশি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার বেসরকারি প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, আল-দারাজ জেলায় অবস্থিত আল-তাবিন স্কুলে তিনটি রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। একে ‘ভয়াবহ গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছে সংবাদমাধ্যমগুলো।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের সময় প্রায় ২৫০ জন মুসল্লি নামাজ পড়ছিলেন। এছাড়া হামলায় আগুন ধরে যাওয়া ভবনে আটকে পড়াদের কোন সাহায্য করা যায়নি। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী ওই এলাকায় পানির প্রবেশ পথ বন্ধ করে দিয়েছে।

আহতদের গাজা শহরের আল-আহলি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর।

এক বিবৃতি ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ওই স্কুলকে হামাস গোষ্ঠী আস্তানা হিসেবে ব্যবহার করছিল বলে তারা সেখানে হামলা চালিয়েছে।

তবে ইসরায়েলের এমন দাবি প্রত্যাখ্যান করে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ বলেছে, হাসপাতাল ধ্বংসের মতো একই অজুহাতে শরণার্থীদের আশ্রয়স্থল স্কুলগুলো ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম