গাজার স্কুলে ইসরায়েলি হামলা ‘রক্তাক্ত গণহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ১১:১৭আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১:১৭

গাজা শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় স্থল হিসেবে ব্যবহৃত একটি স্কুলে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ একশো’র বেশি মানুষ নিহত হয়েছে। আহত অনেকে। শনিবার (১০ আগস্ট) গাজার বেসামরিক জরুরি সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই হামলাকে রক্তাক্ত গণহত্যা বলে উল্লেখ করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, শনিবার আল-তাবিন স্কুলে হামাস সন্ত্রাসী এবং কমান্ডারদের আস্তানায় হামলা চালিয়েছে তাদের বিমান বাহিনী।

এক বিবৃতিতে হামাস জানিয়েছে, স্কুলে হামলার বিষয়ে ইসরায়েলের দাবি ‘বেসামরিক নাগরিক, স্কুল, হাসপাতাল ও শরণার্থী শিবিরকে লক্ষ্যবস্তু বানানোর অজুহাত। এসবই মিথ্যা অজুহাত। তাদের করা অপরাধকে ন্যায্যতা দেওয়ার মিথ্যা প্রচেষ্টা।’

এই গণহত্যা বন্ধ করতে এবং গাজার অরক্ষিত নাগরিকদের বিরুদ্ধে ক্রমবর্ধমান ইহুদিবাদী আগ্রাসন বন্ধ করতে আরব ও ইসলামিক দেশ, আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার সরকারি মিডিয়া অফিসের মহাপরিচালক ইসমাইল আল-থাওয়াবতা।

ইসরায়েলি হামলাকে জঘন্য রক্তাক্ত গণহত্যা বলেছে ফিলিস্তিনের বিরোধী গোষ্ঠী ফাতাহ। গত মাসে হামাসের সঙ্গে জাতীয় ঐক্য চুক্তি স্বাক্ষর করেছে তারা।

এই হামলাকে গণহত্যা এবং যুদ্ধাপরাধ বলে নিন্দা করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি। তিনি বলেছেন, ইসরায়েল আবারও দেখিয়েছে যে তারা আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ নয়।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী শামখানি বলেছেন, ইসরায়েল সরকারের লক্ষ্য ছিল যুদ্ধবিরতি আলোচনাকে ব্যর্থ করা এবং যুদ্ধ চালিয়ে যাওয়া।

কাতার এই হামলাকে ‘ভয়াবহ গণহত্যা এবং অরক্ষিত বেসামরিকদের বিরুদ্ধে একটি নৃশংস অপরাধ’ হিসেবে উল্লেখ করেছে।

স্কুলে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিসর, জর্ডান, সৌদি আরব, লেবানন, তুরস্ক, ফ্রান্স, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইসলামিক ও মানবাধিকার সংস্থাগুলো। ‘এই গণহত্যার কোন যৌক্তিকতা নেই’ বলে দাবি করেছে তারা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম