ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনয়ন পেলেন আব্বাস আরাকি

আন্তর্জাতিক ডেস্ক
১১ আগস্ট ২০২৪, ১৬:৫২আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১৭:০০

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আব্বাস আরাকিকে মনোনীত করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার (১১ আগস্ট) স্থানীয় সংবাদমাধ্যম স্টুডেন্ট নিউজ নেটওয়ার্কে একটি সরাসরি সম্প্রচারে এই ঘোষণা দেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পেজেশকিয়ানের মনোনীত মন্ত্রিপরিষদকে আগে পার্লামেন্টের অনুমোদিত হতে হবে। এ বিষয়ে স্পিকার মোহাম্মদ বাকের বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে প্রস্তাবিত মন্ত্রীদের বিষয়ে পর্যালোচনা করবে পার্লামেন্টারি কমিশন।’

একজন অভিজ্ঞ বাস্তববাদী কূটনীতিবিদ আব্বাস আরাকি। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত পরাশক্তিগুলোর সঙ্গে তেহরানের পরমাণুশক্তি বিষয়ক আলোচনায় প্রধান সমঝোতাকারী ছিলেন।

আরাকি তুরস্ক ও জাপানে রাষ্ট্রদূতের দায়িত্ব্ও পালন করেছেন। মোহাম্মদ জাভাদ জারিফ পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মন্ত্রণালয়ের দ্বিতীয় সর্বোচ্চ প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি।

আব্বাস আরাকি ইউনিভার্সিটি অব কেন্ট থেকে রাজনৈতিক দর্শনে পিএইচডি অর্জন করেন।

/এসকে/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম