গাজায় নতুন যুদ্ধবিরতির আলোচনায় অংশগ্রহণে সন্দিহান হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১২ আগস্ট ২০২৪, ১৪:০৩আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১৬:০২

গাজা যুদ্ধবিরতি চুক্তির জন্য নতুন আলোচনার পরিবর্তে আগের আলোচনা অনুযায়ী পরিকল্পনা তৈরি করতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। রবিবার (১১ আগস্ট) এ আহ্বান জানান হামাস নেতারা। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া আলোচনায় তাদের অংশগ্রহণ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

গত সপ্তাহে,যুক্তরাষ্ট্র,মিসর ও কাতারের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তি সম্পন্ন করার জন্য হামাস ও ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়। ১৫ আগস্ট কায়রো বা দোহাতে নতুন করে আলোচনার  জন্য  ইসরায়েল ও হামাসের প্রতি আহ্বান জানানো হয়।

আলোচনায় অংশ নিতে প্রতিনিধি পাঠানোর কথা জানিয়েছে ইসরায়েল। নতুন আলোচনার প্রস্তাব পর্যালোচনা করছে বলে হামাসের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানানো হয়। তবে এখন আভাস দেওয়া হচ্ছে যে, নতুন বৈঠকে অংশ নেওয়া থেকে তারা বিরত থাকতে পারে।

এক বিবৃতিতে হামাস বলেছে, ‘বাইডেনের দূরদর্শিতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশ্লেষণের ভিত্তিতে যে পরিকল্পনাটি গত ২ জুলাই সর্বসম্মতক্রমে গৃহীত হয়েছে,তা বাস্তবায়নের পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানানো হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, দফায় দফায় আলোচনা বা নতুন পরিকল্পনা মূলত ইসরায়েলি দখলদারদের আগ্রাসনকে আড়াল করবে, যা তাদেরকে গণহত্যা চালিয়ে যাওয়ার সুযোগ করে দিবে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৩১ মে যুদ্ধবিরতির জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন।

গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৭৯০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯২ হাজার দুই জন। হতাহতদের বেশিরভাগই নারী, শিশু ও বয়স্ক ব্যক্তি।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক