বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়লেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১৩ আগস্ট ২০২৪, ১৬:১১আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৬:১১

দক্ষিণ গাজার খান ইউনুসে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। সোমবার (১২ আগস্ট) খান ইউনুসের আবাসিক এলাকায় হামলা চালায় তারা। অথচ ইরান ও তার মিত্রদের হুমকিতে মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কায় ওই এলাকায় যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে ইসরায়েলি বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আরও অভিযান চালানোর জন্য ওই এলাকায় আশ্রয় নেওয়া পরিবার ও বাস্তুচ্যুতদের আবারও সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী।

এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও কিছু পশ্চিমা দেশ উদাসীনতা ও সমর্থনের মাধ্যমে ইসরাইলকে গাজায় অপরাধ অব্যাহত রাখতে উৎসাহিত করেছে।

এদিকে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজা যুদ্ধবিরতির নতুন আলোচনা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে হামাস। ইসরায়েলের আধিপত্যের আগ্রাসনকে আড়াল করতেই আরও নতুন দফা আলোচনাকে অজুহাত বলেছেন তারা। নতুন করে আলোচনা না করে, জো বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়নের পরিকল্পনা জমা দিতে মধ্যস্থতাকারী কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

হামাসের ঘনিষ্ঠ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা নিশ্চিত যে আলোচনার জন্য নতুন আহ্বানটি ইসরায়েলের সঙ্গে আগে থেকেই সমন্বিত হয়েছিল যাতে তেহরানে ইসমাইল হানিয়েহ ও লেবাননের হিজবুল্লাহ নেতাকে হত্যার বিষয়ে ইরান এবং হিজবুল্লাহর প্রতিক্রিয়া রোধ করা যায়।

এদিকে মধ্যপ্রাচ্যে গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন জানিয়েছেন,যে বিমানবাহী রণতরি ইতোমধ্যে এই অঞ্চলে পাঠানো হয়েছিল, তাও দ্রুত পৌঁছাবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৯ হাজার ৮৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৯২ হাজার ১৪২ জন। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্মকর্তারা।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের