যুদ্ধকে দীর্ঘায়িত করতে চান নেতানিয়াহু: হামাস

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৩:৪০আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:৩৬

গাজা যুদ্ধবিরতি নিয়ে দোহায় গত বৃহস্পতিবার ও শুক্রবারের আলোচনায় নতুন শর্ত আরোপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন-হামাস জানিয়েছে, নতুন এই শর্ত গাজা যুদ্ধবিরতি ও বন্দি-জিম্মি মুক্তি চুক্তির পরিপন্থি। যুদ্ধবিরতি পৌঁছাতে  মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে উপেক্ষা ও যুদ্ধকে দীর্ঘায়িত করতেই নেতানিয়াহু নতুন এই শর্ত আরোপ করেছেন বলেও দাবি করেছে হামাস। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে হামাস বলেছে, নতুন প্রস্তাবটি নেতানিয়াহুর শর্তই পূরণ করে। সেই সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান, গাজা উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং রাফাহ ক্রসিং ও ফিলাডেলফি করিডোর এবং গাজার উত্তর ও দক্ষিণকে আলাদাকারী নেটজারিম জংশনে ইসরায়েলের নিয়ন্ত্রণ অব্যাহতের বিষয়টিকেই প্রতিফলিত করে।

নেতানিয়াহু বন্দি বিনিময় চুক্তিতেও নতুন শর্ত আরোপ করেছেন এবং অন্যান্য শর্তাবলি প্রত্যাহার করেছেন। এসব কারণেই কার্যকর যুদ্ধবিরতি পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জোর দিয়েছে হামাস।

এমনকি নেতানিয়াহুর সমালোচকরাও বলছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী  যুদ্ধবিরতি প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছেন এবং নিজের স্বার্থে রাজনীতিতে টিকে থাকার জন্যই যুদ্ধকে দীর্ঘায়িত করছেন। কারণ যুদ্ধবিরতিতে সম্মত হলে সরকার পতনের হুমকি দিয়েছে তার উগ্র ডানপন্থি জোটের অংশীদাররা।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম