ইসরায়েল-হিজবুল্লাহ পাল্টাপাল্টি হামলা

যে আমাদের ক্ষতি করবে, আমরা তার ক্ষতি করবো: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৬:৩৬আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭:২৪

গত মাসে বৈরুতে ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যা করে ইসরায়েল। এর প্রতিশোধ হিসেবে রবিবার (২৫ আগস্ট) ইসরায়েলের বিরুদ্ধে শত শত রকেট এবং ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি। হিজবুল্লাহর এই হামলার প্রতিক্রিয়া ইসরায়েল কীভাবে দেখাবে এ নিয়ে দেশটির মন্ত্রিসভায় বৈঠক হচ্ছে। তবে এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যে ইসরায়েলের  ক্ষতি করবে তারা তার ক্ষতি করবে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, হিজবুল্লাহ হামলার প্রস্তুতি নিচ্ছে-এমন তথ্য পেয়ে গোষ্ঠীটির একাধিক লক্ষ্যবস্তুতে আগেভাগেই হামলা চালিয়েছে তারা। এক বিবৃতিতে বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির ৪০টি লক্ষ্যবস্তুতে ১০০টিরও বেশি যুদ্ধবিমান নিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হাজার হাজার লঞ্চার ব্যারেল ধ্বংস হয়েছে।

তবে ইসরায়েলের পূর্বনির্ধারিত হামলার দাবিকে খারিজ করে দিয়েছে হিজবুল্লাহ। একটি বিবৃতিতে রবিবারের সামরিক অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলে তারা ড্রোন ও ৩২০টিরও বেশি কাতিউশা রকেট নিক্ষেপ করেছে এবং ১১টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

গোষ্ঠীটি আরও বলেছে, এই হামলার মধ্য দিয়ে বৈরুতে সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকরকে হত্যার প্রতিক্রিয়ার ‘প্রথম ধাপ’ সম্পন্ন করেছে তারা। তবে পূর্ণ প্রতিক্রিয়ার জন্য আরও ‘কিছু সময়’ প্রয়োজন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল-লেবানন সীমান্তে গুলি বিনিময় করেছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা। এর মধ্যে অন্যতম বৃহত্তম হামলাগুলোর একটি ছিল রবিবারের হামলার ঘটনা।

গত মাসে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ যুবক নিহত হওয়ার পর, বৈরুতে কমান্ডার শুকরকে হত্যা করে ইসরায়েলি সামরিক বাহিনী। এর পর থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, দেশটির মন্ত্রিসভা সকাল ৭টায় বৈঠক করেছে। তবে প্রতিক্রিয়ার বিষয়ে তাৎক্ষণিকভাবে আরও বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘দেশকে রক্ষার জন্য, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনতে এবং একটি সাধারণ নিয়ম বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ: যে আমাদের ক্ষতি করবে, আমরা তার ক্ষতি করব।’

পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল। তবে এটি সর্বাত্মক কোনও যুদ্ধ চায়নি।

ইসরায়েলি সামরিক মুখপাত্র বলেছেন, দেশটির অধিকাংশ হামলায় দক্ষিণ লেবাননের লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তবে সামরিক বাহিনী ঝুঁকি রয়েছে এমন যেকোনও স্থানে হামলার করতে প্রস্তুত ছিল।

গ্যালান্ট জরুরী অবস্থা ঘোষণা করেছে এবং তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের সব ফ্লাইট প্রায় ৯০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছিল। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকাল ৭টার মধ্যে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম