কোরআন পোড়ালো ইসরায়েলি সেনারা, নিন্দার আহ্বান হামাসের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২৪, ১৭:৫৯আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৭:৫৯

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার একটি মসজিদেইসরায়েলি সেনাদের কোরআনের অনুলিপি পোড়ানোর ঘটনায় আরব ও মুসলিম দেশ ও সংস্থাগুলোকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, তাদের পাওয়া একটি ভিডিও ফুটেজে ইসরায়েলি বাহিনীকে মসজিদে বোমাবর্ষণ করতে এবং মুসলমানদের পবিত্র গ্রন্থের অনুলিপিকে অসম্মান করতে দেখা গেছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে আল-জাজিরা।

শনিবার একটি বিবৃতিতে ফিলিস্তিনি গোষ্ঠীটি বলেছে, ‘কোরআনের অনুলিপি পোড়ানো এবং মসজিদের অপবিত্রতা ও ধ্বংস আমাদের জাতির পরিচয় ও পবিত্রতার সঙ্গে সম্পর্কিত যেকোনও কিছুর বিরুদ্ধে এই জাতির চরমপন্থি প্রকৃতি এবং বিদ্বেষপূর্ণ অপরাধী সেনা ও তাদের ফ্যাসিবাদী আচরণকেই নিশ্চিত করে।’

আল জাজিরা আরবি ইসরায়েলি সেনাদের ক্যামেরা থেকে এই ফুটেজটি পেয়েছে। ভিডিওটিতে দেখা গেছে, ইসরায়েলি সেনারা মুসলিমদের পবিত্র গ্রন্থের পাতাগুলো ছিঁড়ে ফেলছে এবং উত্তর গাজার বনি সালেহ মসজিদ পুড়িয়ে দিচ্ছে।

এই চ্যানেলটি একটি ইসরায়েলি ড্রোন থেকে পাওয়া একটি ফুটেজও প্রকাশ করেছে, যেখানে খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদে বোমা হামলার দৃশ্য দেখানো হয়েছে।

গাজা সরকারের মিডিয়া অফিসের মতে, গত ১০ মাসে গাজায় ৬১০টি মসজিদ ও তিনটি গির্জা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে ইসরায়েল।

শনিবার ফিলিস্তিনের মুসলিম ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোকে রক্ষার জন্য এবং গাজা উপত্যকায় চলমান ‘বিধ্বংসী যুদ্ধ’ শেষ করার জন্য ‘বিশ্বের মুক্তিকামী জনগণকে’ আহ্বান জানিয়েছে হামাস।

গাজায় চলমান হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ২শ’র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের বিশাল অংশ।

একটি মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশন (সিএআইআর) বলেছে, কোরআনের অনুলিপিকে অসম্মান করা এবং গাজায় মসজিদগুলোকে লক্ষ্যবস্তু করা এটিই প্রমাণ করে যে, ‘গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ ইসলামের বিরুদ্ধেও যুদ্ধ।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকেও ইসরায়েলি এই আচরণের বিরুদ্ধে নিন্দা করার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি।

এক বিবৃতিতে সিএআইআর এর নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেছেন, ‘বাইডেন প্রশাসনকে অবশ্যই এই ধর্মীয় অসম্মানের নিন্দা জানাতে হবে এবং গাজায় হত্যা ও অনাহারের প্রচারণা বন্ধে ইসরায়েলি সরকারের কাছে অস্ত্র হস্তান্তর স্থগিত করতে হবে।’

ধ্বংসপ্রাপ্ত মসজিদের ধ্বংসাবশেষের পাশেই প্রতিদিনের নামাজ অব্যাহত রেখেছে গাজার মুসলিম ফিলিস্তিনিরা। তবে বেশ কয়েকটি জামায়াতে নামাজ পড়ার সময় নামাজীদের ওপর বোমা হামলা করেছে ইসরায়েল।

গত মাসে উত্তর গাজার শাতি শরণার্থী শিবিরে একটি ধ্বংসপ্রাপ্ত মসজিদের কাছে জামায়াতে জড়ো হওয়া প্রার্থনাকারীদের ওপর ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন নিহত হন।

চলতি মাসের শুরুতে ফজরের নামাজের সময় গাজা শহরের বাস্তুচ্যুত বেসামরিকদের আশ্রয় দেওয়া একটি স্কুলে বোমা হামলা করে ইসরায়েলি সেনাবাহিনী। এতে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হন।

ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বারবার মুসলিমদের ধর্মীয় স্থানে পবিত্রতা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ডিসেম্বরে দখলকৃত পশ্চিম তীরের জেনিনে একটি মসজিদের মিম্বর থেকে ইহুদিদের প্রার্থনা এবং হানুক্কা গান গেয়েছিল ইসরায়েলি সেনারা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম