ইরান সরকারের প্রথম নারী মুখপাত্র কে এই ফাতেমেহ মোহাজেরানি?

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ১২:২২আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:২২

ইরানের ইতিহাসে প্রথমবারের মতো সরকারের মুখপাত্র হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। তিনি হলেন ফাতেমেহ মোহাজেরানি। বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তাকে নিয়োগ দিয়েছেন। ইরানের সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

ইরানের মতো কট্টরপন্থি একটি দেশে নারী মুখপাত্রের নিয়োগ বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। সবার মনে একই প্রশ্ন— কে এই ফাতেমেহ?

তেহরান টাইমসের তথ্যমতে, ১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন ফাতেমেহ মোহাজেরানি। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

এর আগে, ১১তম সরকারে শরীয়তি (নারীদের জন্য) কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৭ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী সাইয়্যেদ মোহাম্মদ বাতহাই মোহাজেরানিকে সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্ট এর প্রধান হিসেবে মনোনীত করেছিলেন। এছাড়া, শিক্ষা মন্ত্রণালয়ে অন্যান্য পদেও অধিষ্ঠিত ছিলেন ফাতেমেহ।

ফাতেমেহ মোহাজেরানিকে সরকারের মুখপাত্র হিসেবে নিযুক্ত করার মাধ্যমে প্রথমবারের মতো কোনও নারীকে এই পদে দায়িত্ব দিলো ইরান। আর এ কারণেই মোহাজেরানির নিয়োগটি ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম