পশ্চিম তীরে অভিযানের তৃতীয় দিনে হামাস নেতা নিহত: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
৩০ আগস্ট ২০২৪, ১৭:৫৭আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৭:৫৭

অধিকৃত পশ্চিম তীরের উত্তরে তৃতীয় দিনের মতো বড় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, শুক্রবার (৩০ আগস্ট) ভোররাতে জেনিনে হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রধান ও অন্য দুই যোদ্ধা নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা জেনিনের দক্ষিণে জাবাবদেহ গ্রামে একটি গাড়িতে হামলা চালালে জেনিনে হামাস প্রধান উইসাম খাজেম নিহত হন। এসময় পালিয়ে যাওয়ার সময় বিমান হামলায় আর ও দুই যোদ্ধা নিহত হয়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, জেনিনের দক্ষিণ-পূর্বে জাবাবদেহ শহরের কাছে রাতে তিনজনকে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি বাহিনী শহরের শরণার্থী শিবিরে ভবন এবং অবকাঠামোর মারাত্মক ক্ষতি করার পরে তুলকারম এলাকা থেকে সরে গেছে।

বৃহস্পতিবার তুলকারমে হামলায় ৫ জন নিহত হয়। ইসরায়েলি অভিযান শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, যা পশ্চিম তীরে দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের সংখ্যা।

গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় অভিযান চালাচ্ছে ইসরায়েল। তখন থেকে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৬০২ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯৩ হাজার ৮৫৫ জন।  

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম