জিম্মি মুক্তি চুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩

ইসরায়েল জুড়ে হাজার হাজার মানুষ সমাবেশ করেছে, যা জাতীয় ক্ষোভের সৃষ্টি করেছে। গাজা উপত্যকায় হামাসের হাতে আটক ছয় জিম্মির মৃতদেহ উদ্ধারের পর, রবিবার (১ সেপ্টেম্বর) বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব, জেরুজালেমসহ অন্যান্য শহর। বাকী ১০১ জিম্মিকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও কিছু করবেন বলে দাবি জানিয়েছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিক্ষোভকারীদের বেশিরভাগই ইসরায়েলি পতাকা পরিহিত ছিল। বিক্ষোভ মিছিলগুলো মূলত শান্তিপূর্ণই ছিল। তবে জনতা পুলিশ লাইন ভেঙে তেল আবিবের একটি প্রধান মহাসড়ক অবরোধ করে। এসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তাদের ওপর জলকামান নিক্ষেপ করে। এছাড়া বিক্ষোভকারীদের মধ্য থেকে ২৯ জনকে আটক করে পুলিশ।

জেরুজালেমে, বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে এবং প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে বিক্ষোভ করে। এসময় হামাসের হাতে বন্দি জিম্মিদের  মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহু যথেষ্ট কাজ করেননি বলেও অভিযোগ করেছে তারা।

এই বিক্ষোভ মিছিল এমন এক সময় শুরু হলো যখন জিম্মি চুক্তির চাপ দিয়ে সোমবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে প্রধান ইসরায়েলি শ্রমিক ইউনিয়ন।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম