লোহিত সাগরে ইয়েমেনের উপকূলে দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। পানামা পতাকাবাহী তেল ট্যাংকার দুটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে। এছাড়া একটি বাণিজ্যিক জাহাজ ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। ব্রিটিশ মেরিটাইম সংস্থার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মিলিটারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ট্যাংকারটিতে ক্ষেপণাস্ত্র দ্বারা আক্রমণ করা হয়েছে। মেরিটাইম সিকিউরিটি ফার্ম আমব্রে জানিয়েছে, হামলার শিকার ট্যাংকারটি হলো ব্লু লেগুন আই।
প্রথম ঘটনার ক্ষেত্রে, ট্যাংকারটি ইয়েমেনের সেলিফ বন্দর থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল উত্তরপশ্চিমে আক্রমণের শিকার হয়।
ইউকে মারিটাইম ট্রেড অপারেশন্স ও আমব্রে জানিয়েছে, ট্যাংকারের গ্রিক ম্যানেজার স্যুয়েজম্যাক্স ক্লাস ব্লু লেগুন আই, সি ট্রেড মারিন এসএ-র পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য পাওয়া যায়নি।
আমব্রে জানিয়েছে, ইসরায়েলি বন্দরগুলোতে নোঙর করা কোম্পানির জাহাজ হওয়ার কারণে এটি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
ইরান-সমর্থিত হুথি মিলিশিয়া গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালাচ্ছে। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে ও ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে এসব হামলা চালাচ্ছে তারা।
দ্বিতীয় ঘটনায়, একটি ড্রোন ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে একটি বাণিজ্যিক জাহাজে আঘাত হেনেছে। ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, জাহাজটি পরবর্তী বন্দর অভিমুখে চলছে।
উভয় ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।









