নেতানিয়াহু-গ্যালান্ট বিরোধে ইসরায়েল সরকারে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক
০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৫আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৪৫

গাজায় চলমান যুদ্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের মধ্যে উত্তেজনা নতুন নয়। গত ১৮ মাসে মন্ত্রিসভার ঐক্য বারবার চ্যালেঞ্জের মুখে পড়েছে। সোমবার নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ বিশ্বাস রয়েছে, ততক্ষণ কাজ করা সম্ভব। তবে সব মন্ত্রীকে মন্ত্রিসভার সিদ্ধান্ত মানতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গ্যালান্ট ও নিরাপত্তা সংস্থার অন্যান্য সদস্যদের আহ্বানকে উপেক্ষা করে গাজা উপত্যকার দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের প্রস্তাব নাকচ করে দেন নেতানিয়াহু। যা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির জন্য প্রস্তাব করা হয়েছিল।

নৌ কমান্ডো ইউনিটে ৩৫ বছরের সামরিক ক্যারিয়ার শুরু করে জেনারেল পদে উন্নীত হয়ে রাজনীতিতে আসা গ্যালান্ট হামাসের বিরুদ্ধে নেতানিয়াহুর ‘সম্পূর্ণ বিজয়ের’ লক্ষ্যকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন। তবুও, গাজার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের রাজনীতির জটিল সমীকরণের কারণে তারা একসঙ্গে কাজ করতে বাধ্য হচ্ছেন। যেখানে নেতানিয়াহু গ্যালান্টকে বরখাস্ত করতে পারেননি এবং গ্যালান্টও পদত্যাগ করতে পারেননি।

গত বছর সুপ্রিম কোর্টের ক্ষমতা হ্রাসের প্রস্তাবের বিরুদ্ধে গ্যালান্ট সোচ্চার হন এবং নেতানিয়াহু তাকে বরখাস্ত করেন। কিন্তু দেশজুড়ে ব্যাপক প্রতিবাদের পর নেতানিয়াহু তার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

গাজার দক্ষিণে একটি সুড়ঙ্গ থেকে ছয়জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধারের পর গ্যালান্ট জিম্মি বিনিময়ের দাবি জানান। তিনি বলেন, যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের জন্য দেরি হয়ে গেছে। তবে বাকি জিম্মিদের অবশ্যই ফিরিয়ে আনা হবে।

অক্টোবরের ৭ তারিখ হামাসের আক্রমণে এক হাজার ২০০ ইসরায়েলি ও বিদেশি নাগরিক নিহত এবং ২৫৩ জন জিম্মি হওয়ার পর থেকেই নেতানিয়াহু ও গ্যালান্ট সমালোচনার মুখে রয়েছেন। এই ঘটনার পর গ্যালান্ট গাজা উপত্যকায় সম্পূর্ণ অবরোধ আরোপের ঘোষণা দেন এবং ইসরায়েলের শত্রুদের ‘মানুষরূপী পশু’ বলে অভিহিত করেন।

নেতানিয়াহুর তুলনায় অধিক সতর্ক অবস্থান নিয়েছেন গ্যালান্ট। যুদ্ধের পর গাজা পরিচালনার পরিকল্পনা তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। নেতানিয়াহু ও গ্যালান্ট উভয়েই গাজায় অভিযানের কারণে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানার হুমকির মুখে রয়েছেন, যা ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে।

গত মাসে গ্যালান্ট নেতানিয়াহুর সঙ্গে নিজেকে তদন্তের জন্য প্রস্তুত বলে জানান। যা ইঙ্গিত দেয় নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী উভয়েই গাজা সংঘর্ষের পরিণতির জন্য দায় নিতে প্রস্তুত রয়েছেন।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের ইসরায়েলি রাজনীতি বিশেষজ্ঞ গায়িল তালসির বলেছেন, গ্যালান্ট মনে করেন স্বাধীনতা যুদ্ধের পর থেকে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার পদত্যাগের কোনও সুযোগ নেই।

 

 

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম