ফিলাডেলফি করিডোর থেকে সেনা সরাতে যে শর্ত দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ২২:৫৭

দক্ষিণ গাজা ও মিসরের মধ্যকার ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েল সেনা সরাবে না বলে সাফ জানালেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে একটি শর্তে সেখান থেকে দেশটি সেনা সরাতে পারে বলেও জানান প্রধানমন্ত্রী। বুধবার (৪ সেপ্টেম্বর) জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল শুধু তখনই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হবে যখন এমন নিশ্চয়তা দেওয়া হবে যে, ফিলাডেলফি করিডোরকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জীবনরেখা হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, ‘এমনটি না হওয়া পর্যন্ত আমরা সেখানে আছি।’

একটি চুক্তির প্রথম পর্যায়ে তথাকথিত ফিলাডেলফি করিডোর থেকে সেনাবাহিনী প্রত্যাহারের প্রত্যাখ্যানের পুনরাবৃত্তি করেছেন নেতানিয়াহু। চুক্তিটি ৪২ দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে।

ইসরায়েলের দাবি, এই চুক্তির পর একটি স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য তাদেরকে এই নিশ্চয়তা দিতে হবে যে, যুদ্ধের পরে যারাই গাজা শাসন করুক না কেন তারা করিডোরটিকে হামাসের জন্য অস্ত্র ও সরবরাহ চোরাচালানের পথ হিসেবে ব্যবহার করতে বাধা দিতে সক্ষম। 

নেতানিয়াহু বলেছিলেন, ‘কাউকে সেখানে থাকতেই হবে।’

ইসরায়েলের ওপর হামাসের ৭ অক্টোবর হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাকে এমন কাউকে দেখান যিনি শুধু কাগজে, কথায় কিংবা স্লাইডে নয় বরং এটি করে দেখাবে যে, তারা আসলে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে যা ঘটেছিল তার পুনরাবৃত্তি রোধ করতে সক্ষম।’

এসময় তিনি আরও বলেন, ‘আমরা বিষয়টি বিবেচনা করতে উন্মুক্ত। তবে, এখনই এমনটি ঘটবে বলে আমার মনে হচ্ছে না।’

মিসরের সীমান্তবর্তী গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তে অবস্থিত ফিলাডেলফি করিডোর গাজায় যুদ্ধ থামাতে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের দেশে ফিরিয়ে আনার একটি চুক্তির অন্যতম প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে।

নেতানিয়াহু করিডোরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য জোর দিয়েছেন। সেখানে ইসরায়েলি সেনারা কয়েক ডজন সুড়ঙ্গ আবিষ্কার করেছে। কর্মকর্তারা বলেছেন, সেগুলো হামাসকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতে ব্যবহৃত হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম