১০ দিন আগ্রাসন চালিয়ে জেনিন ছাড়লো ইসরায়েলি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২০:১০

পশ্চিম তীরের জেনিন শহর ও ওই অঞ্চলের শরণার্থী শিবির থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ১০ দিন ধরে চলা সহিংস তাণ্ডব শেষে, অবশেষে এমন সিদ্ধান্ত নিলো দেশটি। ইসরায়েলি সেনাদের এই ১০ দিনের সহিংসতায় নিহত হয়েছে অন্তত ২১ ফিলিস্তিনি। শহরটি পরিণত হয়েছে এক ধ্বংসস্তূপে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতেও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় এই সময়ে অন্তত ১৩০ জন আহত হয়েছে। নিহতদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। তবে এখানকার বাসিন্দাদের আশঙ্কা, ইসরায়েলি সেনারা আশপাশের অস্থায়ী সামরিক চেকপয়েন্টে অবস্থান নিলেও তারা আবার ফিরে আসবে।

বাসিন্দারা আরও জানিয়েছেন, পশ্চিম তীরের অন্য অংশ বেথেলহেম, হেবোর্ন ও রামাল্লার নাবলাস ও বালাতা শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি সেনারা। এ জন্যই জেনিন ছেড়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, জেনিনে অভিযান চালিয়ে তারা ১৪ সন্ত্রাসীকে হত্যা ও ৩০ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৩০টি বিস্ফোরক ধ্বংসের দাবি করেছে তারা।

২০০০ সালের শুরুর দিকে প্রথম ইন্তিফাদার পর অধিকৃত পশ্চিম তীরের জেনিন ও তুলকারেমে গত ২৪ আগস্ট থেকে সবচেয়ে বড় অভিযান চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

/এস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম