গাজায় ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ৬১

আন্তর্জাতিক ডেস্ক
০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৭

গাজায় শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি স্কুল এবং একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে অন্তত ৬১ ফিলিস্তিনি। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, নিহতদের ৮ জন উত্তর গাজার জাবালিয়ায় হালিমা আল-সাদিয়া স্কুলের শরণার্থী তাঁবুতে ছিলেন। আর ৫ জন ছিলেন মধ্য গাজার নুসেইরাত শিবিরে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রের অভ্যন্তরে কর্মরত সন্ত্রাসীদের উপর সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

শুক্রবারও গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হন।

এমন পরিস্থিতিতেও ওই অঞ্চলে শিশুদের পোলিও টিকা কর্মসূচি অব্যাহত রেখেছে ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থী সংস্থা-ইউএনআরডব্লিউএ। দক্ষিণ গাজার খান ইউনূসে তাঁবু থেকে তাঁবুতে ঘুরে ঘুরে শিশুদের টিকার ব্যবস্থা করছেন চিকিৎসা কর্মীরা।

অথচ পোলিও টিকা কার্যক্রম চালানোর সময় গাজায় সাময়িক যুদ্ধবিরতি চেয়েছিল জাতিসংঘ। ইসরায়েল এ বিষয়ে রাজি হলেও, তারা হামলা অব্যাহত রেখেছে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে ৪০ হাজার ৮৭৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯৪ হাজার ৪৫৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে,এই সময়ে প্রায় ২৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গণহত্যার জন্য ইসরায়েলকে অভিযুক্তও করেছে আইসিসি।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম