হামাস ইসরায়েলে বিভেদ সৃষ্টি করতে চায়: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:২৮

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সম্প্রতি নৃশংস সন্ত্রাসীরা ঠান্ডা মাথায় ছয়জন জিম্মিকে হত্যা করেছে এবং তিনজন ইসরায়েলি পুলিশ সদস্যকে হত্যা করেছে। এই খুনিরা আমাদের মধ্যে কোনও পার্থক্য করে না, তারা আমাদের সবাইকে হত্যা করতে চায়—ডান, বাম, ধর্মীয়, অ-ধর্মীয়, ইহুদি এবং অ-ইহুদি নির্বিশেষে। রবিবার (৮ সেপ্টেম্বর) সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এসব কথা বলেন তিনি। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

পশ্চিম তীর ও জর্ডানের মধ্যে অ্যালেনবি ব্রিজ ক্রসিংয়ে সন্ত্রাসী হামলায় তিনজন ইসরায়েলি নিহত হওয়ার পর দেওয়া বক্তব্যে নেতানিয়াহু উল্লেখ করেছেন আজ একটি কঠিন দিন। নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করে তিনি ইরান নেতৃত্বাধীন সন্ত্রাসবাদী আদর্শের প্রসঙ্গ তোলেন।

নেতানিয়াহু জার্মান পত্রিকা বিল্ড-এ প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে আনেন। ওই প্রতিবেদনে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার কর্তৃক অনুমোদিত একটি নথির কথা বলা হয়েছে। ওই নথি অনুসারে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা কাজে লাগাতে চায় হামাস। তিনি বলেন, আমাদের শত্রুরা আমাদের পরাজিত করতে পারবে না, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। তাই তাদের প্রধান লক্ষ্য আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করা।

তিনি আরও যোগ করেন, রবিবার জার্মান পত্রিকা বিল্ড হামাসের একটি নথি প্রকাশ করেছে, যেখানে তাদের কর্মপরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, ইসরায়েলে বিভেদ সৃষ্টি করা, অপহৃতদের পরিবারের ওপর মানসিক যুদ্ধ চালানো, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপ সৃষ্টি করা এবং আমাদের ভেতর থেকে ধ্বংস করা তাদের লক্ষ্য। এছাড়াও, যুদ্ধ অব্যাহত রাখা তাদের পরিকল্পনার অংশ।

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েলের বেশিরভাগ নাগরিক আমাদের যুদ্ধের লক্ষ্যসমূহের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ—হামাসকে নির্মূল করা, আমাদের সব জিম্মিকে মুক্ত করা, গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়ে ওঠে তা নিশ্চিত করা এবং উত্তর ও দক্ষিণের বাসিন্দাদের নিরাপদে তাদের ঘরে ফেরানো।

সাম্প্রতিক সমালোচনার পর প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও বিরোধীদলীয় নেতাদের সমালোচনার জবাবে নেতানিয়াহু তার বক্তব্যে এই শেষ লক্ষ্যটি যোগ করেছেন।

তিনি বক্তব্যের শেষে বলেছেন, কেউ কেউ প্রশ্ন করছেন, ‘আমরা কি চিরকাল তলোয়ার নিয়ে বাঁচবো?’ মধ্যপ্রাচ্যে তলোয়ার ছাড়া কোনও ভবিষ্যৎ নেই।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক